রিটার্ন ও রিফান্ড পলিসি
শেষ আপডেট: ২২ জুলাই, ২০২৬
আমাদের এখানে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা চাই আপনি আপনার কেনা পণ্য নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট থাকুন। যদি কোনো কারণে আপনি সন্তুষ্ট না হন, তবে আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি নিচে দেওয়া হলো।
রিটার্নের সাধারণ শর্তাবলী
পণ্য ফেরত দেওয়ার জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
- ডেলিভারিম্যান থাকা অবস্থায় পণ্য চেক করে নিন। পরে কোনো সমস্যা পেলে পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে জানাতে হবে।
- স্বাস্থ্যবিধির কারণে ইনার ওয়্যার শুধুমাত্র প্যাকেট না খোলা, অব্যবহৃত ও না-ধোয়া অবস্থায় ফেরত/এক্সচেঞ্জ করা যাবে।
- পণ্যের আসল প্যাকেট, হাইজিন স্টিকার, ট্যাগ ও লেবেল অক্ষত থাকতে হবে।
- রিটার্নের জন্য ক্রয়ের প্রমাণপত্র (যেমন: ইনভয়েস বা রসিদ) অবশ্যই দেখাতে হবে।
যেসব পণ্য ফেরতযোগ্য নয়
নিম্নলিখিত ক্ষেত্রে পণ্য রিটার্ন বা রিফান্ডযোগ্য বলে বিবেচিত হবে না:
- প্যাকেট খোলা, ট্রায়াল দেওয়া, পরা বা ধোয়া ব্রা, প্যান্টি ও অন্যান্য ইনার ওয়্যার (ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য ছাড়া)।
- কম্বো প্যাকেজের আংশিক অংশ — কম্বো ফেরত দিলে পুরো প্যাকেজ একসাথে দিতে হবে।
- ক্লিয়ারেন্স সেল বা "ফেরতযোগ্য নয়" লেখা অফারে কেনা পণ্য।
- হাইজিন স্টিকার বা ট্যাগ ছেঁড়া পণ্য।
- স্ক্রিনের কারণে রঙের সামান্য পার্থক্য (১০-১৫%) — এটি ত্রুটি হিসেবে ধরা হবে না।
রিটার্ন প্রক্রিয়া
পণ্য ফেরত দেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
-
আমাদের কাস্টমার সার্ভিস টিমের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: info@example.com
ফোন: 01XXXXXXXXX - আপনার অর্ডারের বিবরণ (যেমন: অর্ডার নম্বর) এবং রিটার্নের কারণ স্পষ্টভাবে উল্লেখ করুন।
- আমাদের প্রতিনিধি আপনার আবেদন পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে জানিয়ে দেবেন।
রিফান্ড প্রক্রিয়া
- আমরা আপনার পাঠানো ফেরত পণ্যটি হাতে পাওয়ার পর তা পরীক্ষা করে দেখব।
- রিটার্নের শর্তাবলী পূরণ হলে, আমরা আপনাকে ইমেইল বা ফোনের মাধ্যমে রিফান্ড অনুমোদনের বিষয়টি নিশ্চিত করব।
- রিফান্ড অনুমোদিত হলে, আপনার টাকা তিন কার্য দিবসের মধ্যে আপনি যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন, সেই মাধ্যমে ফেরত দেওয়া হবে।
- বিকাশ/নগদ বা মোবাইল ব্যাংকিং-এর ক্ষেত্রে ক্যাশব্যাক বা অফারের অংশটুকু বাদ দিয়ে মূল টাকা রিফান্ড করা হবে।
ফেরত পাঠানোর খরচ
যদি ক্রেতা নিজের পছন্দে পণ্যটি ফেরত দিতে চান (যেমন: ভালো লাগছে না), তবে ডেলিভারি এবং ফেরত পাঠানোর খরচ ক্রেতাকে বহন করতে হবে।
তবে, যদি আমাদের পক্ষ থেকে ভুল পণ্য পাঠানো হয় বা পণ্যটি ত্রুটিপূর্ণ থাকে, তবে সকল খরচ আমরা বহন করব।
সাইজ এক্সচেঞ্জ (Exchange)
সাইজ না মিললে পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের জানান। প্যাকেট না খোলা থাকলে এবং স্টক থাকা সাপেক্ষে একবার সাইজ বা রঙ এক্সচেঞ্জ করা যাবে। ভুল সাইজ এড়াতে অর্ডারের আগে প্রোডাক্ট পেজের "সাইজ গাইড" দেখে নিন। নতুন পণ্যের দাম বেশি হলে বাড়তি টাকা দিতে হবে। আমাদের ভুলে ভুল সাইজ/পণ্য গেলে এক্সচেঞ্জের সব খরচ আমরা বহন করব।
যোগাযোগ
এই পলিসি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে, আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।
দ্রষ্টব্য: My Store কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই পলিসি পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে।